ধূমপানে নারীদের হূদরোগের ঝুঁকি দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকজাত দ্রব্য ব্যবহারে নারীদের হূদরোগের দ্বিগুণ ঝুঁকি থাকে। আর জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করছেন—এমন নারীদের ক্ষেত্রে এ ঝুঁকি বেড়ে হয় ১০ গুণ।আজ শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিশ্ব তামাকমুক্ত দিবস নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।৩১ মে সোমবার বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পুরুষ ও মহিলাদের ওপর তামাকজাত দ্রব্যের বাজারজাতকরণের প্রভাব’।মানসের সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অরুপ রতন চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার ৪৩ শতাংশই ধূমপান করে। নারীদের ২৯ শতাংশ ধূমপান করে। ২১ শতাংশ নারী পরোক্ষ ধূমপানে আক্রান্ত হয়। তামাক ব্যবহারের কারণে নারীদের মধ্যে ডায়াবেটিস, ফুসফুস ক্যান্সার, গ্যাংগ্রিনসহ মারাত্মক সব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।অরুপ রতন চৌধুরী বলেছেন, ধূমপানে আক্রান্ত হয়ে দেশের ১২ লাখ মানুষ অন্তত আটটি মারাত্মক রোগে আক্রান্ত হয়। এসব রোগের চিকিত্সার জন্য প্রতিবছর প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয় হয়। এক গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, তামাক ব্যবহারে আক্রান্ত ২৫ শতাংশ রোগী যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে দেশের অর্থনীতিতে পাঁচ হাজার কোটি টাকা ক্ষতি হয়। আর তামাক খাতে বছরে দুই হাজার ৪০০ কোটি টাকা আয় হয়। ফলে বছরে নিট ক্ষতি হয় দুই হাজার ৬০০ কোটি টাকা।