ধূম্রজাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমী সৌভাগ্য ছবিতে অভিনয় করছেন?পরিচালক এফ আই মানিক বলছেন, ‘অবশ্যই। মৌসুমীর সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছে। দুই দিন পরই মৌসুমী কাজ শুরু করবে।’সৌভাগ্য ছবির মহরত হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। পরিচালক মানিকের ‘দুই দিন’-এর পর মাস পেরিয়ে গেলেও কিন্তু মৌসুমীকে শুটিংয়ে দেখা যায়নি।মৌসুমী বললেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে। আমি বলেছি, গল্পটা কী রকম, চরিত্রটি কী রকম তা আগে জানব।’খোঁজ নিয়ে জানা গেছে, ছবিতে জেলের মেয়ের চরিত্রে অভিনয় করতে বলা হয়েছে মৌসুমীকে। চরিত্রটি নাকি মৌসুমীর ভালো লাগেনি। তাই গল্প শুনে তিনি তাঁর চরিত্রে কিছু পরিবর্তন আনতে বলেছেন। পরিচালক তা মেনে নিয়েছেন এবং নতুন করে গল্পে কিছু সংযোজন করা হচ্ছে। তবে তাতেও ধূম্রজাল কাটেনি যে মৌসুমী ছবিতে অভিনয় করবেন কি করবেন না। অবশ্য পরিচালক চরিত্রটিকে মৌসুমীর পছন্দসই করে তুলতে চেষ্টা করছেন