ধোনির দল সর্বকালের সেরা: কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের বিশ্বাস, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের বর্তমান দলটাই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা দল।‘কোনো সন্দেহ না রেখেই আমি বলছি, ধোনির দলটাই ভারতের সর্বকালের সেরা’—বলেছেন কপিল। ধোনির দলের মতো শক্তিমত্তা আগের প্রজন্মের ক্রিকেটারদের ছিল না—এমন বিশ্বাসে কপিল ধোনিদের সেরা বলছেন ভাবলে অবশ্য ভুল হবে।কপিল মনে করেন, এক প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে অন্য প্রজন্মের ক্রিকেটারদের তুলনা করা ‘বোকামি’। নিজের বক্তব্য খোলাসা করতে কপিল বলেন, ‘আপনি কখনোই বাবার সঙ্গে ছেলের তুলনা করতে পারেন না। ছেলেরা আধুনিক যেসব সরঞ্জাম দিয়ে খেলতে অভ্যস্ত, বাবারা সেগুলো কখনোই পায়নি। ছেলেদের জন্য নিরলস চেষ্টা করেন বাবারা। আর এ কারণেই দুটি প্রজন্মের মধ্যে তুলনায় যাওয়া ঠিক নয়। আপনি সব সময় চাইবেন, আপনার ছেলে আপনার চেয়ে ভালো করুক।’শততম সেঞ্চুরির অপেক্ষায় আছেন শচীন টেন্ডুলকার। অধীর অপেক্ষায় শচীন-ভক্তরা। কিন্তু কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরিটা আসছে না। অপেক্ষা কেবল বাড়ছেই। তাহলে কী বয়সের ভারে চাপ সামলাতে পারছেন না লিটল মাস্টার? এমনটা অবশ্য মনে করেন না কপিল, ‘আমি মনে করি, শচীন চাপ নিয়েই ভালো খেলতে পারে। ও চাপ নিতে ভালোবাসে।’ ওয়েবসাইট।