ধ্রুপদি সংগীতশিল্পী ইলা মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ডায়াবেটিস, রক্তচাপসহ নানা রোগে ভোগার পর গত বছরের এ দিনে হূদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন বিশিষ্ট ধ্রুপদি সংগীতশিল্পী ইলা মজুমদার। আজ ৩ মে ধ্রুপদি গানের এ গুণী শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী। ইলা মজুমদার ১৯৪১ সালে পাবনার রাধানগরে জন্মগ্রহণ করেন। শাস্ত্রীয় সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৫৮ সালে স্বর্ণপদক পান। ২২ বছর শিক্ষকতা করেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে। তাঁর স্বামী ওস্তাদ বারীণ মজুমদারের প্রতিষ্ঠিত জাতীয় সংগীত মহাবিদ্যালয়ে শিক্ষকতা করেন ১৫ বছর।বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর বেশ কিছু লেখাও প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে তাঁর। এর মধ্যে উল্লেখযোগ্য: ‘স্মৃতিতে শ্রুতিতে বারীণ মজুমদার’, ‘দিনগুলি মোর’, ‘সংগীতের তত্ত্ব কথা’ প্রভৃতি। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি দুবার গুণীজন সম্মাননায় ভূষিত হন। রত্নগর্ভা মায়ের স্বীকৃতিও পেয়েছিলেন ইলা মজুমদার।ইলা মজুমদারের তিন সন্তানের মধ্যে পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদার বাংলাদেশের সংগীতজগতের দুই পরিচিত মুখ। তাঁদের একমাত্র বোন স্বাধীনতা যুদ্ধের সময় হারিয়ে যান।