নওগাঁ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা কারাগারে আজ সোমবার সকাল ১০টার দিকে এমাজ উদ্দিন (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি জেলার ধামুরহাট উপজেলার মির্জাপুর গ্রামে। নওগাঁর কেন্দ্রীয় কারাগারের জেলার বজলুর রশিদ জানান, এমাজ উদ্দিন অনেক দিন ধরেই শ্বাসপ্রশ্বাসের কষ্টসহ বুক ব্যথায় ভুগছিলেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে নাশতা খাওয়ার পরে হঠাত্ করে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিত্সাধীন অবস্থায় এমাজ উদ্দিন মারা যান।নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক মাহফুজুর রহমান জানান, এমাজ উদ্দিনকে সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিত্সা দেওয়ার একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। নওগাঁ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আনোয়ারুজ্জামান জানান, ধামুরহাট থানার একটি হত্যা মামলায় আটক এমাজ উদ্দিনকে (৫৫) ২০০৯ সালের ১ জানুয়ারি নওগাঁ জেলা কারাগারে আনা হয়। তাঁর বিরুদ্ধে থাকা সংশ্লিষ্ট থানার হত্যা মামলাটি স্থানীয় জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।