নওগাঁয় ককটেল বিস্ফোরণে আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ শহরের এ-টিম মাঠসংলগ্ন খান বাহাদুরের বস্তির সামনে পরিত্যক্ত একটি ককটেলের বিস্ফোরণে দুই শিশুসহ চারজন আহত হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, বস্তির সামনে ঝাড়ু দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ চারজন আহত হয়। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বিস্ফোরিত বস্তুটি ককটেল বলে নিশ্চিত করেছেন। কীভাবে সেখানে ককটেল গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।