নওগাঁয় ঝড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার ছয়টি ইউনিয়নে বয়ে যাওয়া ঝড়ে দেয়াল চাপায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে শুরু হওয়া ৮-১০ মিনিট স্থায়ী এ ঝড়ে আহত হয়েছে ২৫ জন।নিহত দুজন হলো নাগোরগোলা গ্রামের হামিদুর রহমানের ছেলে হিমু (৯) ও পত্নীতলার চক শ্রীপুর গ্রামের নুরুল হুদার ছেলে মামুনুর রশীদ (৪৫)। আহত লোকজনকে নওগাঁ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পত্নীতলার ঘোষনগর, নজিপুর, পাটিচরা, পত্নীতলা ইউনিয়ন এবং ধামইরহাটের আড়ানগর ও ইষবপুর ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে মাঠে থাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধসে গেছে কাঁচা বাড়িঘর। আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলম কোমল বলেন, প্রচণ্ড ঝড়ে অনেক ঘরবাড়ি ধসে গেছে। আহত হয়েছেন অনেকে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাহমিদুল ইসলাম ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।পত্নীতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রফিক বলেন, আট থেকে ১০ মিনিট স্থায়ী এ ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত লোকজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।