নওগাঁয় ট্রাক উল্টে চালকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা উপজেলার সুতিহাট এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক আবদুর রাজ্জাক (৪৫) ও তাঁর সহকারী সাইফুল ইসলাম (৩০) নিহত হন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।এ দুর্ঘটনায় ট্রাকে থাকা হালিমুল ইসলাম নামের এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহত আবদুর রাজ্জাকের বাড়ি নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় আর সাইফুল ইসলামের বাড়ি সদর উপজেলার ভীমপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি রাজশাহী থেকে এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে নওগাঁ যাওয়ার পথে আরেকটি ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহেল বাকী জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।