নওগাঁয় তিন শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে পোস্টার লাগানোর সময় আজ শনিবার ছাত্রশিবিরের তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁ শহরে দয়ালের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এঁরা হলেন—সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মোহাম্মদ হাবিব (২৩), আবদুর রহিম (২১) ও হারুন-অর-রশিদ (২০)। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আজ ভোর ছয়টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় পোস্টার লাগানোর সময় এঁদের তিনজনকে আটক করা হয়। পরে তাঁদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।