নওগাঁয় পাঁচ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর উমরইল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় পাঁচ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ওই গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি ওই বাড়ির উঠানে আবর্জনার নিচে লুকিয়ে রাখা ছিল। মান্দা অঞ্চলের সহকারী পুলিশ সুপার শরিফ উদ্দীন জানান, ৭৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ ব্যাপারে গতকাল রাতেই গৃহকর্তা মুক্তার হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।