নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শুক্রবার একজন গরু ব্যবসায়ীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ১৬ জন। আহত ব্যক্তিদের মধ্যে শফিকুল ইসলাম (৩১), সিরাজ উদ্দিন (৪০) ও জয়েন উদ্দিনকে (৫৫) মান্দা স্বাস্থ্যকেন্দ্রে এবং খিদির আলী (৫৫), জাফর আলী (৪৫), ফজলুল হক (৩০), রহিদুল ইসলাম (২৫) ও আতাউর রহমানকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের বিজয়পুর নামক স্থানে গরু বোঝাই একটি ভটভটি উল্টে গেলে ঘটনাস্থলেই বিরাজ উদ্দিন (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হন। তাঁর বাড়ি উপজেলার গণেশপুর গ্রামে। অন্যদিকে দুপুর ১২টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের চককেশব নামক স্থানে ইট বহনকারী একটি ট্রাক্টটের চাকায় রুবেল হোসেন (২৫) নামের এক ট্রাক্টর-শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল সোনাপুর গ্রামের ওমর আলীর ছেলে বলে জানা গেছে।