নওগাঁয় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় আজ রোববার ভোর সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নওগাঁ-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার ১৩ মাইল এলাকায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ইনতেজারুল হক (৫৬), শেখ মাহফুজুর রহমান (৩৫) ও ভটভটির চালক আবদুল খালেক। ইনতেজারুল ও শেখ মাহফুজুর রহমান সর্ম্পকে শ্বশুর-জামাতা। ইনতেজারুলের বাড়ি নওগাঁ পৌর এলাকার চকদেবপাড়ায়, মাহফুজুরের বাড়ি মাস্টারপাড়া মহল্লায় এবং ভটভটির চালক আবদুল খালেকের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার ধনাইল গ্রামে।মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) অর্পণ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।