প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের ঘটনায় নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আগামী ২০ ডিসেম্বর অভিযোগ গঠন করা হবে। আজ বুধবার নওগাঁর বিশেষ আদালত-১২ অভিযোগ গঠনের এ তারিখ ধার্য করেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান।আজ মামলার প্রসিকিউটর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফজলুল হক আদালতে ২৫ বিডিআর সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান। শুনানি শেষে আদালত আগামী ২০ ডিসেম্বর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।