নওয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়াইনঘাটের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান আমীরুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তারেক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. ওয়াইছ মিয়া, ওসমান গণি, নূর উল্লাহ, সুমন চন্দ্র তালুকদার, আবদুল জব্বার, মজর আলী প্রমুখ।