নওয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হরমুজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁইয়া, শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লা ও মোহাম্মদ আলী। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরাজ ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মো. সামছুল ইসলাম, শরদিন্দু দেব, জসীম আখন্দ, মীর সালেহ উদ্দিন ও জয়নাল মিয়া। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।