নকল ফেয়ার এ্যান্ড লাভলী তৈরির কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজারের চম্পাটুলি লেনের এক বাড়ি থেকে ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার নকল প্রসাধনী ও প্রসাধন তৈরির সরঞ্জাম আটক করেছে। চকবাজারের ৩৫-৩৬ চম্পাটুলির ওই বাসার সাত তলার দুটি কক্ষে ফেয়ার এ্যান্ড লাভলী ফেয়ারনেস ক্রিমের নকল ফেয়ারা এ্যান্ড লাভলী তৈরি করা হতো।আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছালে নকল প্রসাধনী তৈরির কাজে ব্যবহূত কক্ষ দুটির কলাপসিবল গেট তালাবদ্ধ দেখতে পান। আদালতের উপস্থিতি টের পেয়ে সেখানে কর্মরত লোকজন পাশের ভবন দিয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত কক্ষ দুটি সিলগালা করে সেখান থেকে আটক করা মালামাল চকবাজার থানার হেফাজতে দেয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীন ভেজালবিরোধী এ অভিযান পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করছে বিএসটিআই, র্যাব-২ ও চকবাজার থানার পুলিশ।