নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে কেন্দ্র বাতিল হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১০ সালের এসএসসি পরীক্ষায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে কেন্দ্র বাতিল করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সভাকক্ষে ঢাকা বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এসএসসি পরীক্ষায় কাউকে নকল করতে দেওয়া হবে না।’ নকল করে যেসব পরীক্ষার্থী পাস করতে চায়, তাদের সে চিন্তা বাদ দিয়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি প্রশ্নপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন।উল্লেখ্য, এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও একটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ দুই হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।