নকশাকার রিয়ান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতের ভুবনে বেশ দাপটের সঙ্গে বিচরণ করছেন পপতারকা রিয়ান্না। এখন ফ্যাশনের জগতে নিজ প্রতিভা ঝালিয়ে নেওয়ার চেষ্টায় তৎপর। সম্প্রতি ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির প্রতিষ্ঠানে কিছু পোশাকে নকশা করেন তিনি। তা সমাদৃত হওয়ায় এদিকে তাঁর আগ্রহ বেড়েছে। শোবিজস্পাই-এ প্রকাশিত খবরে এ কথা জানা যায়। রিয়ান্না বলেন, ‘আরমানির সঙ্গে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে এখন বেশ সুসম্পর্ক হয়ে গেছে। তাঁর প্রতিষ্ঠানের বেশ কিছু পোশাকে নকশা করেছি, যা তিনি পছন্দ করেছেন। আমি এখন তাঁর সঙ্গে থাকতে চাই। এটি এক দারুণ ব্যাপার।’ স্ক্রিন।