নকীব খানের উপস্থাপনায় ‘ইউ রক’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে একটি সংগীতানুষ্ঠান উপস্থাপনা করছেন ব্যান্ডশিল্পী নকীব খান। সেই অনুষ্ঠানে রেনেসাঁকে নিয়ে অনেক অজানা তথ্য দর্শকদের জন্য তুলে ধরবেন এই গুণী শিল্পী।‘ইউ রক’ নামের এ অনুষ্ঠানটি ঈদের পরদিন সন্ধ্যায় প্রচারিত হবে এটিএন বাংলায়। শারফুল আলম ও রাজু আহমেদের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানটিতে অনেকটা আড্ডার মেজাজেই গান করবে রেনেসাঁ। এতে থাকছে তাঁদের জনপ্রিয় পাঁচটি গান—‘তুমি কি আজ বন্ধু’, ‘ভালো লাগে জ্যোত্স্না রাতে’, ‘ও নদীরে’, কত যে পথ ঘুরে’ এবং ‘আচ্ছা কেন মানুষগুলো।’