নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, নগরায়ণের ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী করতে নগরায়ণের ভূমিকা থাকলেও তা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য তৈরি করে। অট্টালিকার পাশে বস্তি কাম্য হতে পারে না। তিনি পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর, নিরাপদ ও সুষম নগর তৈরি করে নাগরিক সুবিধা নিশ্চিতসহ সার্বিক বিষয় বিবেচনায় রাখতে নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে আরবান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার প্রমুখ।