নগরে অবৈধ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পথে মোটরসাইকেলের রেস ও কসরত করা অবৈধ বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়। আবার রাজপথে কিংবা আবাসিক এলাকার সড়কে মোটরসাইকেল খেলা করার চর্চাকে ভালো চোখে দেখছেন না সচেতন নাগরিকেরা। এ বিষয়ে ধানমন্ডি আবাসিক এলাকার কল্যাণ সমিতির সভাপতি সরকার ফিরোজ বলেন, ঢাকাকে এখন বলা যায় যানজটের শহর। সেখানে মোটরসাইকেলের রেস ও কসরত করার জায়গা কোথায়? তাই এ ধরনের চর্চাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আবার এটার কারণে দুর্ঘটনা ঘটারও ঝুঁকি থাকে। যাঁরা মোটরসাইকেল নিয়ে কসরত করেন, তাঁদের অবশ্যই খালি জায়গায় এ রকমের চর্চা করা উচিত।সরকার ফিরোজ আরও বলেন, দীর্ঘদিন অনুশীলন ছাড়া মোটরসাইকেলের রেস ও কসরত করতে গেলে বিষয়টি আরও ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই পৃথিবীর উন্নত শহরের তরুণদের অনুসরণ করে নগরে যাঁরা মোটরসাইকেল নিয়ে রেস ও কসরত করতে চান, তাঁদের ভাবা উচিত, তাঁরা অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন কি না। তাঁদের আরও একটি দিক ভেবে দেখা উচিত, পৃথিবীর অন্যতম একটি ঘনবসতিপূর্ণ শহর হচ্ছে ঢাকা। তাই এখানে শৌখিন কাজ করার সুযোগ কম।একই রকম কথা বললেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ইব্রাহিম ফাতেমী। তিনি বলেন, মোটরসাইকেলের রেস ও কসরত করার কোনো বৈধতা ঢাকায় নেই। তাই ধানমন্ডি ও গুলশানে যাঁরা এগুলো করতে যান, তাঁদের গ্রেপ্তার করা হয়। জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং রাস্তায় বিঘ্ন সৃষ্টি করে এমন কার্যক্রমকে সমর্থন দেওয়া যায় না। আবার মোটরসাইকেলের রেস ও কসরত শব্দদূূষণ করে। এ জন্য এই চর্চাকে ডিএমপি থেকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে তিনি জানান।