নগরের অতিথি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন। তবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়, জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) শুভেচ্ছা দূত হিসেবে এই সফরে তিনি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে নিজের ভোটটা দিয়েছেন। আবার সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যাপারে সবাইকে উৎসাহ দিয়েছেন। তাঁকে ঘিরে ‘ভোট ফর সুন্দরবন’ অনুষ্ঠানের আয়োজন করে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড। ঢাকায় এসে রূপালি পর্দার এই নায়িকা কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডও এড়াতে পারেননি। তিনি উদ্বোধন করেছেন শিল্পী মোস্তাফিজুল হকের নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শনী। উত্তরার কবি জসীমউদ্দীন রোডের ক্রিয়েটিভ ডেস্টিনেশন গ্যালারিতে শিল্পী তাঁর চিত্রকর্ম দেখাচ্ছিলেন মনীষা কৈরালাকে। চার দিনের সফর শেষে ২০ জানুয়ারি ঢাকা ছাড়েন বলিউডের এই নায়িকা।