নগ্ন ছবির জন্য অনুতপ্ত ভিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এফএইচএম নামের একটি ম্যাগাজিনে আপত্তিকর পোজ দেওয়ায় সমালোচিত হন পাকিস্তানের আবেদনময়ী অভিনেত্রী ভিনা মালিক। এর পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয় নতুন নতুন বিতর্ক। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের উলকি এঁকে নগ্ন পোজ দেওয়ায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাও হয়।এত কিছুর পর ভিনা আজ আবার নতুন এক কথা বলছেন। নগ্ন ছবির পোজ দেওয়ার জন্য তিনি নাকি অনুতপ্ত। আজ মঙ্গলবার জিনিউজ এ কথা জানায়।এফএইচএম ম্যাগাজিন তাঁর সঙ্গে প্রতারণা করেছে দাবি করে ভিনা মালিক বলেছেন, ‘ছবিতে আমার ওপরের অংশ কিছু ট্যাটু দিয়ে ঢাকা ছিল। যদি সম্ভব হতো, তবে আমি তা মুছে দিতাম।’ তিনি বলেন, ‘আমি একটা ভুল করেছি। এটা থেকে আমি শিক্ষা নিতে চাই।’তবে এর আগে বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে ভিনা মালিক বলেছিলেন, ‘আমি ছবি তুলতে টপলেস হয়েছি ঠিকই, তবে নগ্ন হইনি। তবে এটা ঠিক যে এ ধরনের ছবির জন্য পোজ দেওয়া বেশ সাহসী সিদ্ধান্ত। তবে সেটা কোনোভাবেই নগ্নতার পর্যায়ে পড়ে না। আমি যে ধরনের ছবির পোজ দিয়েছি, সে ধরনের ছবির পোজ ভারতের চলচ্চিত্রের বেশির ভাগ অভিনেত্রী হরহামেশাই দিয়েই থাকেন। এতে দোষের কিছুই দেখছি না। আর আমার টপলেস ছবিটিকে কম্পিউটারের মাধ্যমে নগ্ন হিসেবে তৈরি করে ছাপানো হয়েছে।’