নগ্ন নই, টপলেস হয়েছি: ভিনা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এফএইচএম নামের একটি ম্যাগাজিনে আপত্তিকর পোজ দেওয়া সমালোচিত পাকিস্তানের আবেদনময়ী অভিনেত্রী ভিনা মালিককে নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। হাতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের উলকি এঁকে নগ্ন পোজ দেওয়ায় গত বুধবার আদালতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাও হয়েছে। ভিনার পাশাপাশি সাময়িকীর সম্পাদক কবির শর্মাকেও অভিযুক্ত করা হয়েছে মামলায়।তবে বিষয়টি নিয়ে ভিনা মালিক ও ম্যাগাজিনের সম্পাদক কবির শর্মা মোটেও অনুতপ্ত নন। বার্তা সংস্থা সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে ভিনা মালিক বলেন, ‘আমি ছবি তুলতে টপলেস হয়েছি ঠিকই, তবে নগ্ন হইনি। তবে এটা ঠিক যে এ ধরনের ছবির জন্য পোজ দেওয়া বেশ সাহসী সিদ্ধান্ত। তবে সেটা কোনোভাবেই নগ্নতার পর্যায়ে পড়ে না। আমি যে ধরনের ছবির পোজ দিয়েছি, সে ধরনের ছবির পোজ ভারতের চলচ্চিত্রের বেশির ভাগ অভিনেত্রী হরহামেশাই দিয়েই থাকেন। এতে দোষের কিছুই দেখছি না। আর আমার টপলেস ছবিটিকে কম্পিউটারের মাধ্যমে নগ্ন হিসেবে তৈরি করে ছাপানো হয়েছে।’এদিকে সিএনএনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাত্কারে ভিনা মালিক বলেন, ‘মাস দুয়েক আগে বিদেশি একটি সংস্থা আমাকে অনেক অর্থের বিনিময়ে নগ্ন হয়ে পোজ দেওয়ার প্রস্তাব দেয়। আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। অথচ ভারতের এই সাময়িকীতে একেবারে বিনে পয়সায় টপলেস হতে রাজি হয়েছি। কারণ এটা ছিল পার্সোনালটি শট।’