নছিমন-সংকট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন পয়েন্ট গতকাল রোববার ছিল নছিমনশূন্য। খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে কেশবপুরের বিভিন্ন প্রার্থী গতকাল কেশবপুর সদরে মনোনয়নপত্র জমা দিতে আসেন। তাঁরা নছিমন ভাড়া করে গ্রাম থেকে কর্মী-সমর্থকদেরও নিয়ে আসেন। তাই নছিমনের সাধারণ যাত্রীরা পড়ে সমস্যায়। তারা কোথাও নছিমন পায়নি। শহরের ত্রিমোহনী মোড়, থানা মোড়সহ বিভিন্ন স্থান ছিল নছিমনশূন্য। অথচ উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, নছিমন আর নছিমন। নছিমনচালক হাফিজুর জানান, অন্যান্য দিনের চেয়ে গতকাল তাঁর আয় ভালোই হয়েছে। শুধু একজন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের আনা-নেওয়া করেই আয় করেছেন ৩০০ টাকা। উল্লেখ্য, আগামী ১২ জুন কেশবপুরে ইউপি নির্বাচন। —কেশবপুর (যশোর) প্রতিনিধি