নছিমনের চাপায় কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় আজ রোববার সকালে নছিমনের চাপায় রমেশ শীল নামের এক কৃষক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার পাট্টা ইউনিয়নের জুনা গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে পাট নিয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন রমেশ। পাট্টা ইউনিয়নের নতুন বাজার এলাকায় পৌঁছার পর একটি নছিমন তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রমেশের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনার পর চালক নছিমন রেখে পালিয়ে গেছেন।