নজরুল মৃত্যুবার্ষিকী পালিত
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ আগস্ট ফরিদপুর মুসলিম মিশন কার্যালয়ে জেলা নজরুল পরিষদের উদ্যোগে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা সাংবাদিক সমিতির সভাপতি মুনশী হারুন অর রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন এম এ সামাদ, এ বি এম সাত্তার, সিরাজুল হক, আবদুল ওয়াহাব, আবদুুল হামিদ মোল্লা, মফিজ ইমাম, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক খান প্রমুখ। সংগীত পরিবেশন করেন মো. ইউসুফ হোসেন, মো. লিয়াকত হোসেন, নাজনীন সুলতানা প্রমুখ।গোপালগঞ্জ: উদীচী ও রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের উদ্যোগে ২৮ আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে জেলা উদীচী কার্যালয়ে সংগঠনের সহসভাপতি প্রফুল্ল কুমার বলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন কেন্দ্রীয় উদীচীর সদস্য নাজমুল ইসলাম, জেলা উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন, রবীন্দ্র সংগীত পরিষদের সাধারণ সম্পাদক সুরাইয়া খানম, উদীচীর সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ মুকুল, গাজী লতিফ প্রমুখ।