নজরুলকে নিয়ে ‘চক্রবাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামকে নিয়ে পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছেন সুজিত মোস্তফা ও শাহিনুর রেজা। ১ মার্চ থেকে অনলাইন ও ছাপা—দুই মাধ্যমেই পাওয়া যাবে পত্রিকাটি। দুই মাস পর তাঁরা শুরু করতে যাচ্ছেন ‘চক্রবাক’ নামে অনলাইন রেডিও। সুজিত মোস্তফা জানান, মাসিক এই পত্রিকার প্রথম সংখ্যায় থাকছে নজরুলকে নিয়ে ৩৩টা ফিচার, নজরুলকে নিয়ে প্রবন্ধ, নিবন্ধ, কবিতা ও সাক্ষাৎকার। দেশে ও দেশের বাইরে নজরুলকে নিয়ে যাঁরা কাজ করছেন, থাকছে তাঁদের লেখাও। প্রতি সংখ্যায় থাকবে বিশিষ্ট চিত্রশিল্পীদের আঁকা নজরুলের প্রতিচ্ছবি। প্রথম সংখ্যায় আঁকছেন কাইয়ুম চৌধুরী। থাকবে নজরুল-সংশ্লিষ্টদের স্মৃতিচারণা, নজরুল এবং নজরুলকে নিয়ে যাঁরা চর্চা করছেন, তাঁদের কথাও। আগ্রহীদের www.chokrobak.org ঠিকানায় যেতে হবে।