নজরুলজয়ন্তী উপলক্ষে বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা গৌরনদীর উদ্যোগে নজরুল ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে গত ২৬ মে গৌরনদী আল হেলাল একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা আবদুল আউয়াল লোকমান, জহুরুল ইসলাম, গিয়াস উদ্দিন আহম্মেদ, আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক আবদুুস সালাম, বন্ধুসভার সহসভানেত্রী চায়না দেবনাথ, ঝর্ণা দাস, সম্পাদক মো. বেলাল প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুসভার শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।