নজরুলসংগীত করছেন পুতুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোজআপ ওয়ান তারকা পুতুল বছর ছয়েক ধরে আলাদা করে নজরুলসংগীতের চর্চা করছেন। তিনি নজরুলসংগীত শিখছেন সুজিত মোস্তফার কাছে। অনেক দিন থেকেই স্বপ্ন দেখছেন, শুধু নজরুলসংগীত নিয়েই আলাদা একটা অ্যালবাম করবেন। কিন্তু তাঁর কণ্ঠে নজরুলের গান শ্রোতারা কতটা পছন্দ করবে, কীভাবে গ্রহণ করবে—সেটা তো জানা দরকার। হ্যাঁ, এবার নিজের নতুন অ্যালবামে খুব পছন্দের নজরুলসংগীত রাখছেন তিনি—‘পিয়া পিয়া পাপিয়া পুকারে’। অ্যালবামের নাম পুতুল শান, যুগল গান। অ্যালবামের সাতটি গানের সুর করেছেন শান। একটি গানের সুর করেছেন লুৎফর হাসান। শানের সঙ্গে পুতুল দ্বৈত কণ্ঠে গেয়েছেন চারটি গান। পুতুল একক কণ্ঠে গেয়েছেন তিনটি আর শান দুটি গান। আগামী ভালোবাসা দিবসের আগেই শ্রোতাদের হাতে অ্যালবামটি তুলে দেবেন পুতুল। জানালেন, সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছেন। আর গানগুলো রোমান্টিক মেজাজের।