নজরুলের ছয় ঋতুর গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনে আজ আয়োজন করা হয়েছে গানের অনুষ্ঠান। নজরুলজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন নাশিদ কামাল। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। কথা হলো তাঁর সঙ্গে।একই মিলনায়তনে আপনি তো গত বছরও গান করেছিলেন।হ্যাঁ, ওই অনুষ্ঠানে গানে গানে কাজী নজরুল ইসলামের জীবনটা বর্ণনা করেছিলাম। এবার অনুষ্ঠান সাজিয়েছি নজরুলের ছয় ঋতুর গান দিয়ে। ২০টি গান করব। যখন গান করব, তখন পর্দায় সংশ্লিষ্ট ঋতুর আলোকচিত্র দেখানো হবে। এই ছবিগুলো তুলেছেন আমার বন্ধু নিয়াজ রহমান। খুব শোনা গানের সঙ্গে একেবারেই শোনা হয়নি—এমন গানও করব। পাশাপাশি নিজেই ধারাবর্ণনা করব। কাজী নজরুল ইসলামের জন্মদিনে কোনো অনুষ্ঠানে গান করবেন?ওই দিন সকালে চ্যানেল আই আয়োজিত নজরুল মেলায় যাব। বিকেল পাঁচটায় বাংলা একাডেমীতে গান করব। রাতে বাংলাভিশনে সরাসরি গানের অনুষ্ঠান হবে। ওখানে গান করব। পরদিন রাত দুইটা থেকে পাঁচটা পর্যন্ত চ্যানেল আইতে ‘সারা রাত গান আর গান’ অনুষ্ঠান হবে। ওখানে গান করব। এবার কোনো গানের অ্যালবাম করেননি?করেছি। নাম যাও পাখি ফিরে। কয়েক দিনের মধ্যেই লেজার ভিশন ওটা বাজারে ছাড়বে। প্রকাশনা অনুষ্ঠান পরে করব। এখানে আমি নজরুলের কীর্তন, দোলের গান, রাগভিত্তিক গান, রাই-বিচ্ছেদসহ নানা ধরনের গান করব। ১২টি গানের মধ্যে ছয়টি খুবই পরিচিত, ছয়টি একেবারেই অপরিচিত। আপনারা তো নজরুলসংগীত শিল্পী পরিষদ থেকে স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের নজরুলের জীবনী ও গান শেখাচ্ছেন। ওটার কী খবর?আমি এ কার্যক্রমের প্রধান সমন্বয়ক। আগামী জুনের মধ্যে এ কর্মসূচি শেষ করতে হবে। এরই মধ্যে ঢাকার বাইরের ৩৫টি স্কুলের ছেলেমেয়েদের নজরুলের জীবনী ও তাঁর একটি গান শেখাচ্ছি। ঢাকায় ১৭টি স্কুলে কর্মসূচি পালন করেছি। আরও কয়েকটি স্কুলে যাওয়ার ইচ্ছা আছে।