নজরুলের সমাধিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ছড়িয়ে দেওয়া হবে তাঁর স্ত্রী প্রমীলার সমাধির মাটি। এ লক্ষ্যে পশ্চিমবঙ্গের চুরুলিয়া থেকে প্রমীলার সমাধির মাটি নিয়ে এক মৈত্রী ভ্রমণে ঢাকায় এসেছেন ভারতীয় দুই সাইকেল পরিব্রাজক। তাঁরা হলেন চুরুলিয়ার নজরুল একাডেমীর প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য ও জয়নাথ নন্দী। আজ সোমবার তিনটায় কবিপত্নীর সমাধির মাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পার্শ্ববর্তী কবির সমাধিতে তাঁরা ছড়িয়ে দেবেন। একই সঙ্গে তাঁরা কবির সমাধি থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যাবেন চুরুলিয়ায় প্রমীলার সমাধিতে ছড়িয়ে দেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক