নড়াইলে দুর্বৃত্তের বোমায় উড়ে গেছে সাংবাদিকের কবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের বোমায় উড়ে গেছে নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া উপজেলা প্রতিনিধি মশিউল হক ওরফে মিঠুর (৩৬) ডান হাতের কবজি। দুর্বৃত্তের গুলিতে তিনি ও তাঁর স্ত্রী রীনা পারভিন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে মশিউলের নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মশিউলকে আজ সোমবার ঢাকায় পাঠানো হয়েছে।মিঠুর ভাই মহিবুল হক পলাশ প্রথম আলোকে বলেন, রাত তিনটার দিকে ঘরের খোলা জানালা দিয়ে সন্ত্রাসীরা তাঁর ভাইকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়ে। এতে মশিউলের ডান হাতের কবজি উড়ে যায়। পরে গুলি চালালে মশিউলের বুকে গুলি লাগে। রীনার মাথায়, মুখে ও চোখের নিচে গুলির স্প্রিন্টার লাগে।নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মশিউল সন্ত্রাসীদের হামলার শিকার হতে পারেন। তবে এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি।হামলার প্রতিবাদে কালিয়া উপজেলা প্রেসক্লাব মানববন্ধন কর্মসূচি পালনের কথা জানিয়েছে।