নতুন আইটেম গানে বিদ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডার্টি পিকচার ছবিতে নিজের ওজন বাড়িয়ে বেশ আসর মাতিয়েছিলেন। চিত্রনাট্য এবং মূল চরিত্রের সঙ্গে সংগতি রেখেই ওজন বাড়িয়েছিলেন তিনি। সময় এসেছে সেই ওজন ঝেড়ে ফেলার। হ্যাঁ, কেবল ওজন কমানোর খাতিরেই আগের অবস্থায় ফিরে যাচ্ছেন না বিদ্যা বালান। নতুন এক আইটেম গানে নামতে যাচ্ছেন এই তারকা। ‘ফেরারি কি সওয়ারি’ নামের ওই গানে নাচতে গেলে যে ওজন কমাতেই হবে।বিদ্যা বললেন, ‘ফেরারি কি সওয়ারি নামের এক গানে নাচতে যাচ্ছি। বিনোদ চোপড়ার এই কাজ আমার কাছে ঘরের কাজের মতোই। তো যখন প্রস্তাব পেলাম, হ্যাঁ বলার মতো অনেক কারণই ছিল। গানটা খুব চমৎকার, দর্শকের পছন্দ হবে আশা করি।’ আইএএনএস।