নতুন ইসির দায়িত্বেই নির্বাচন হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচন করাই নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব। কিন্তু বর্তমান কমিশনের মেয়াদ শেষ হয়ে আসায় তারা নির্বাচন করতে অসম্মতি জানিয়েছে। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিলে আইনের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পৌরসভার মেয়রদের মধ্যে ট্রাক বিতরণ অনুষ্ঠানের পরে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ঢাকাকে কোনো কাঁটা তারের বেড়া দিয়ে ভাগ করা হচ্ছে না। ঢাকার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে ভিসা বা পাসপোর্টেরও প্রয়োজন হবে না। আশরাফ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে স্থানীয় সরকারব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। লন্ডনের সরকারব্যবস্থাকে ছয় ভাগে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। নিউইয়র্কের সরকারব্যবস্থাকে পাঁচ ভাগে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। সম্প্রতি দিল্লিকে তিন ভাগে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ভবিষ্যতে প্রশাসনিকভাবে ঢাকার আরও পুনর্বিন্যাস করা হবে। এর আগে গতকাল সোমবার অনুষ্ঠিত বৈঠকে ইসি মেয়াদের শেষ সময়ে এসে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা না করার কথা জানান। ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস হয়। নতুন আইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ড রয়েছে। ১ ডিসেম্বর এ-সংক্রান্ত গেজেটও প্রকাশ করা হয়।আইনের ৩৪ ধারা অনুযায়ী কোনো সিটি করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এ হিসাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু সিইসি এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে ৩ ফেব্রুয়ারি এবং অপর কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এ জন্য বিদায় মুহূর্তে তাঁরা নির্বাচন আয়োজন করতে আগ্রহী নন।