নতুন উপাচার্য আবদুল হাকিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দোলনের মুখে মেয়াদ শেষ হওয়ার আগেই কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিনকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক আবদুল হাকিম সরকারকে নতুন উপাচার্য করা হয়েছে। আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুমোদন শেষে আজ বৃহস্পতিবার এ ব্যাপারে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে ১১২ জনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ এম শাহজাহান আলীর বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষকেরা। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। সম্মান প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমও অনিশ্চিত হয়ে পড়েছে।