নতুন করে ৩০ জন ভর্তি, অবস্থা উন্নতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় খাদ্য বিষক্রিয়াজনিত কারণে ডায়রিয়া দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে গতকাল রোববার ও আজ সোমবার আরও ৩০ জন রোগী শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। পবিত্র রমজানের শেষ দিন গত শুক্রবার স্থানীয় একটি মসজিদে ইফতারি খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। শনিবার ঈদের দিন সন্ধ্যা থেকে শঙ্করকাটি ও দেউল গ্রামে চার শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেয় তারা। তবে অবস্থার অবনতি হলে শনিবার, রোববার ও আজ সোমবার ১২৭ জনকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শ্যামনগর কাশিমাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান জানান, শঙ্করকাটি ও দেউল গ্রামের চার শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। এদের অনেকের অবস্থা অপরিবর্তিত থাকায় আজ ও গতকাল আরও ৩০ জন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।শ্যামনগর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ভর্তি হওয়া রোগীদের অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। এরই মধ্যে হাসপাতালে ভর্তি ৬০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে বাড়িতে থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে যাচ্ছে না। তবে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। আক্রান্ত এলাকায় স্বাস্থ্য বিভাগের চিকিৎসকেরা এখনো কাজ করে যাচ্ছেন।