নবরূপায়ণে মঞ্চে এল থিয়েটারের বহুল আলোচিত নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মঞ্চে গতকাল বুধবার থিয়েটার নাটকটি মঞ্চস্থ করে। সৈয়দ শামসুল হকের লেখা এই নাটক প্রথম নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুন। এর নবরূপায়ণ করেছেন সুদীপ চক্রবর্তী।পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতাসংগ্রামের আলেখ্য। যেখানে দেখা যায় বাংলাদেশের নিরীহ, সহজ-সরল মানুষ স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। হাজার হাজার মুক্তিসেনার রণজয়ী পায়ের আওয়াজ বয়ে নিয়ে এল স্বাধীনতার সংবাদ। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল লাল-সবুজ পতাকা। এই নাটকে শুধু রাজনৈতিক মুক্তি নয়, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে মুক্তির মতো বৃহত্তর মুক্তির কথাও বলা হয়েছে।ঢাকা ও রাজশাহীতে বিশ্ব কবিতা দিবস উদ্যাপিতকবিতাপত্র পরিষদ ও সিটিসেলের যৌথ উদ্যোগে পালিত হলো বিশ্ব কবিতা দিবস। গতকাল বুধবার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিতাপত্র পরিষদ জাতীয় প্রেসক্লাবে আয়োজন করে ‘বাংলা কবিতার ভবিষ্যৎ’বিষয়ক বিশেষ আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠের আসর। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, বিশ্ব কবিতা দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজশাহী আবৃত্তি পরিষদের উদ্যোগে আবৃত্তি সমন্বয় পরিষদ নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদীর ধারে কবিতাপাঠ শেষে নগরে শোভাযাত্রা বের করে।সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠানের শুরুতে আসাদ মান্নান ও আরিফুল হক শুভেচ্ছা বক্তব্য দেন। এ ছাড়া রুহুল আমিন প্রামাণিক, তসিকুল ইসলাম, সালিম সাবরিন, সিরাজুদ্দৌলাহ, শামীম হোসেন, আসাদুজ্জামান, মালেক মেহমুদ, জোহা এম এম হোসেন, কামরুল বাহার, সুখেন মুখোপাধ্যায়, আলমগীর মালেক, আবদুল মান্নান সরকার, আলী রেজা মো. আবদুল মজিদ, তৌহিদ ইমাম, তুলি রহমান, জি এম হারুন, মনজু রহমানসহ রাজশাহীর ২৪ জন কবি তাঁদের কবিতা পাঠ করেন। আবৃত্তি পরিবেশন করেন রাজশাহী আবৃত্তি পরিষদের মনিরা রহমান, সুফিয়ান শুভ ও শরীফ আহাম্মেদ, সুন্দরমের হাসান রাজা, স্বনন আবৃত্তি পরিষদের শাহনাজ. রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্রের মনিরুজ্জামান ও সারা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের রাশেদুন্নবী আহসান ও শিশুশিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। মামুনুর রশীদকে সংবর্ধনাঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, একুশে পদকপ্রাপ্ত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঘাটাইলবাসীর পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ঘাটাইলের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সচিব কামরুল হাসান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আলেয়া খাতুন। অনুষ্ঠানের শুরুতে মামুনুর রশীদকে গার্ড অব অনার প্রদান করে মুকুল একাডেমির শিক্ষার্থীরা।মামুনুর রশীদ ১৯৪৮ সালে ঘাটাইলের ভাবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে তিনি একুশে পদক লাভ করেন। ফরিদপুরে অঙ্কুরের প্রথম আবৃত্তি ফরিদপুর অফিস জানায়, ফরিদপুরে অঙ্কুর আবৃত্তি দলের প্রথম আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে। অনুষ্ঠানে একক আবৃত্তি ছাড়াও অরুণ বসুর গ্রন্থনায় ‘বিবিধ রতন ধ্বনি’ ও বিপ্লব বালার গ্রন্থনায় প্রচলিত বাংলা ছড়া নিয়ে ‘শিকড়ের ডানা তাইরে নাইরে না’ শীর্ষক দুটি বৃন্দ কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। শুরুতে আবৃত্তিবিষয়ক আলোচনায় কেন্দ্রীয় আবৃত্তি সমন্বয় পরিষদের কর্মশালাবিষয়ক সম্পাদক রবিশঙ্কর মৈত্রী।