নতুন চাকরি পাওয়ার পর...
চাকরিটা আপনি পেয়ে গেছেন সত্যি! অভিনন্দন। কঠিন কাজটাই তো সারা ভাবছেন। ঠিক তা না, নতুন প্রতিষ্ঠানে কোম্পানিতে প্রথম কয়েকটা সপ্তাহ ঠিকমতো কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এর ওপরই নির্ভর করবে আরাধ্য চাকরিটা না হারানো বা ভবিষ্যতের উন্নতি। নতুন চাকরির কারিগরি দিকগুলো সম্পর্কে ওস্তাদ হওয়াটাই কেবল প্রয়োজন তা নয়, নতুন কর্মক্ষেত্রে আপনার আচরণ কী হবে তাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। নতুন চাকরির শুরুতে নিচের কয়েকটি মারাত্মক ভুল করা থেকে বিরত থাকুন।প্রতিষ্ঠান সংস্কৃতিকে অবজ্ঞা করা:একটি গবেষণায় ২৫০ জন বিজ্ঞাপন ও বিপণন নির্বাহীর ৪০ শতাংশ সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে মনে করেছেন, করপোরেট সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াটাকে। প্রয়োজন হলে অফিসে ৩০ মিনিট আগে যান ও কাজ শেষ হওয়ার পরেও কিছুক্ষণ থাকুন। দেখুন, কর্মীরা কফি খেতে কোথায় যায়? দুপুরের খাবারটা কোথায় সারে? কোম্পানি সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে আপনাকে হবেই।ঔদ্ধত্য দেখানো: চাকরি পাওয়ার পর নিজেকে কোম্পানির ত্রাণকর্তা ভেবে সবকিছুই নিজের মতো করতে যাবেন না। এর বদলে শোনেন, দেখেন ও শেখেন। নিজেকে লুকিয়ে রাখা: ঔদ্ধত্যের বিপরীত দিক নিজেকে আড়াল করে রাখাটাও কিন্তু খারাপ। এর বদলে চাকরিতে ঢোকার প্রথম দিন থেকেই কর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে থাকুন। আপনার প্রতি প্রত্যাশা পরিষ্কার না জানা: আপনি যখন জানবেন না আপনার কাছ থেকে কোম্পানি কী আশা করে, তখন তা আপনি কোম্পানিকে দেবেন কী করে। তাই দেরি না করে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করে আপনার পদের দায়িত্ব ভালো করে বুঝে নিন। ভুল স্বীকার না করা: প্রত্যেকেই ভুল করে, আর নতুন চাকরি পাওয়া কর্মীরা তো অনেক ভুল করেই। কিন্তু ভুল যতই করুন না কেন, ভুল স্বীকার না করার ভুল কখনই করবেন না। ইয়াহু জবস অবলম্বনে শরীফ উল্লাহ