নতুন চার বিজ্ঞাপনে কেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরখানেক পর একসঙ্গে চারটি নতুন পণ্যের বিজ্ঞাপনের মডেল হলেন চলচ্চিত্র অভিনেত্রী কেয়া। চারটি বিজ্ঞাপনই একটি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের। গত সপ্তাহে উত্তরার মন্দিরা শুটিংবাড়িতে বিজ্ঞাপনচিত্রগুলোর শুটিংয়ে অংশ নেন কেয়া। কেয়া জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যে কক্সবাজার এবং আরও বেশ কয়েকটি স্থানে বিজ্ঞাপনটির বাকি অংশটুকুর শুটিং করা হবে। তিনি বলেন, ‘বছর খানেক আগে একটি আবাসন প্রতিষ্ঠানের কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজ করি। বিজ্ঞাপনচিত্রগুলোর জন্য অনেকেই বেশ প্রশংসা করেছিলেন। এবার যে চারটি বিজ্ঞাপনচিত্রের কাজ করছি সেগুলোও ভিন্নধর্মী মনে হচ্ছে। জিঙ্গেল ও পারিবারিক দুটো গল্পের সমন্বয়ে বিজ্ঞাপনচিত্রগুলো নির্মিত হচ্ছে। আমার বিশ্বাস, এবারের বিজ্ঞাপনচিত্রগুলোও সবার বেশ ভালো লাগবে।’বিজ্ঞাপনচিত্র চারটির কাজ ছাড়াও কেয়া খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন ‘ওয়ান ফোর থ্রি’ ছবির কাজ। জানা গেছে, গত বছরের এপ্রিলে শুটিং শুরুর পর হঠাত্ কিছু ঝামেলার কারণে ছবিটির কাজ আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। পল্লী মালেক পরিচালিত ওয়ান ফোর থ্রি ছবিতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন নীরব।কেয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ‘বন্ধু তুমি শত্রু তুমি’।