নতুন ছবি হাতে নিচ্ছেন না পূর্ণিমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমা নতুন কোনো ছবি হাতে নিচ্ছেন না! পরিচালক সোহানূর রহমান সোহান জানান, তিনি পূর্ণিমার কাছে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু পূর্ণিমা তাঁকে ফিরিয়ে দিয়েছেন। একই কথা জানালেন পরিচালক এফ আই মানিক। পূর্ণিমা কেন এই আচরণ করছেন?পূর্ণিমার সাফ জবাব, কাজে একটু বিরতি নিতে চাই। কত দিনের জন্য?‘খুব বেশি দিন নয়, কয়েকটা মাস। তবে আমি কিন্তু বসে নেই। হাতে যে কাজগুলো আছে, সেগুলো শেষ করব। আর নাটকেও তো কাজ করছি।’কাজই যদি করবেন, তবে বিরতির কথা বলছেন কেন?‘আসলে আমি চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ২০১১ সালটা আমাদের চলচ্চিত্রের জন্য মোটেও ভালো ছিল না। সম্প্রতি এফডিসিতে গিয়েছিলাম। একি হাল হয়েছে এফডিসির! নতুন বছর ছবিগুলোর অবস্থা কেমন হয়, সেটা দেখব আগে। আর আমি একটু দেখে-শুনে-বুঝে তবেই ছবি হাতে নেব।’পূর্ণিমার হাতে এখন আটটি ছবি রয়েছে। জানালেন, এই ছবিগুলোর মুক্তির পর নতুন ছবির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।