নতুন দিগন্ত দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার জন্য দায়ী জিন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন, ওষুধ খেয়েও ব্যথা কমাতে পারছেন না, তাঁদের অনেকেই হয়তো এর জন্য দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করাকে দায়ী করে থাকেন। আবার চেয়ারে বসে কাজ করাটাকেই নিয়তি ভেবে পিঠের ব্যথাকে সঙ্গে নিয়ে অস্বস্তিকর জীবন কাটান। তাঁদের জন্য একটি সুখবর আছে।সুখবরটি জানানোর আগে বলা ভালো, দীর্ঘস্থায়ী পিঠব্যথার জন্য দায়ী হলো, এইচসিএন২ নামে মানব শরীরের একটি জিন। আর পিঠের ব্যথার সেই দায়ী জিনকে শনাক্ত করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সায়েন্স সাময়িকীতে গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষণায় অর্থায়ন করে বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল (বিবিএসআরসি) ও ইউরোপীয় ইউনিয়ন।বিজ্ঞানীরা বলেছেন, এই জিন শনাক্ত হওয়ায় আরও কার্যকর ব্যথানাশক ওষুধ আবিষ্কারে গবেষকদের সাহায্য করবে। এ ওষুধ দিয়ে যদি এইচসিএন২ জিন থেকে প্রোটিনের উ ৎ পাদন বন্ধ করা যায়, তাহলে দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা থেকে মুক্তি মিলতে পারে।গবেষকেরা জেনেটিক্যালি মডিফায়েড (জিএম) একটি ইঁদুরের ওপর এ গবেষণা চালিয়েছেন। প্রথমে ইঁদুরের ব্যথার জন্য দায়ী স্নায়ু থেকে এইচসিএন২ জিনটিকে সরিয়ে নেওয়া হয়। জিনটি সরিয়ে নেওয়ার পর ব্যথা দিলে ইঁদুরটি কোনো প্রতিক্রিয়া দেখায় কি না, তা জানার জন্য বৈদ্যুতিক উদ্দীপক দিয়ে ইঁদুরকে ব্যথা দেওয়া হয়। কিন্তু এতে ইঁদুরটির কোনো প্রতিক্রিয়া হয়নি। এ থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসেন যে মানব শরীর থেকেও এইচসিএন২ জিনটি সরিয়ে দিলেই ব্যথা থেকে উপশম পাওয়া যাবে। তবে জিনটি সরিয়ে ফেলায় তীব্র ব্যথা বা হঠা ৎ করে হওয়া কোনো ব্যথার ক্ষেত্রে তা প্রভাব ফেলতে পারবে না।গবেষণা দলের প্রধান ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পিটার ম্যাকনাফটন বলেছেন, ‘এ গবেষণা মানুষের জন্য নতুন আশার সঞ্চার করেছে। এখন নতুন ওষুধ তৈরি এবং তা প্রয়োগ করে ওই জিনটিকে প্রতিরোধ করা হবে। আর এটা এমনভাবে প্রতিরোধ করা হবে, যাতে হঠা ৎ কোনো ব্যথার ওপর প্রভাব ফেলতে না পারে। কারণ, হঠা ৎ সৃষ্ট ব্যথা শরীরের যেকোনো দুর্ঘটনা এড়ানোর জন্য খুবই উপকারী।’দাতব্যপ্রতিষ্ঠান ব্যাককেয়ারের চেয়ারম্যান ব্রায়ান হ্যামন্ড বলেছেন, গবেষণার ফলাফলটি অবশ্যই সবার জন্য সুসংবাদ। দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে যেকোনো ধরনের কার্যকর চিকি ৎ সাব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।