নতুন ধারার সরকার গঠন করবে বিএনপি: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামীতে তাঁর দল ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার প্রবর্তন করা হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না।আজ বৃহস্পতিবার নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ওই ইফতারের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত বিএনপি সমর্থক স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশ নেন।বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা ও জনগণ পরিবর্তন চাই। আগামীতে সরকার গঠন করতে পারলে এ পরিবর্তন নিশ্চিত করার মধ্য দিয়ে নতুন ধারার সরকার গঠন করা হবে।’নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ হয়নি। গাজীপুরে ফল পক্ষে নিতে সরকার শত চেষ্টা করেছে।’ সিটি করপোরেশন নির্বাচনগুলোর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জোরালো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ দাবি বাস্তবায়ন করেই ছাড়ব।’নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের জনগণের পাশে থাকার আহ্বান জানান খালেদা জিয়া। আগামীতে ক্ষমতায় গেলে সিটি করপোরেশনের মেয়রদের ‘ন্যায্য সম্মান’ ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এই সরকারের দুর্নীতি, নির্যাতন থেকে মানুষ অচিরেই মুক্তি চায়। প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন অভিযোগ করে বিরোধীদলীয় নেতা বলেন, যে দেশের প্রধানমন্ত্রী মিথ্যা বলেন, সে দেশে গণতন্ত্র শক্তিশালী হয় না।

সর্বশেষ সংবাদ শুনতে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন ২২২১