নতুন নোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসংবলিত ২, ৫, ১০০, ৫০০ ও এক হাজার টাকা মূল্যমানের পাঁচটি নতুন নোট কাল বৃহস্পতিবার থেকে বাজারে আসছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এসব নতুন নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা এবং সব বাণিজ্যিক ব্যাংক থেকে তা বিতরণ করা হবে। নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও বাজারে যথারীতি চালু থাকবে। দুই টাকার নোটে অর্থসচিব মোহাম্মদ তারেক এবং অন্য চারটি নোটে গভর্নর আতিউর রহমান স্বাক্ষর করেছেন। নিজস্ব প্রতিবেদক