নতুন প্রক্টর হলেন রসায়নের শিক্ষক তপন কুমার সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহাকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপাচার্য নিজ ক্ষমতাবলে তাঁকে দুই বছরের জন্য এ দায়িত্ব দেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক বলেন, প্রক্টর নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিজ এখতিয়ারে মধ্যে থাকায় উপাচার্য তাঁকে দায়িত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় গতকাল সোমবার শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টর পদ থেকে আরজু মিয়া সরে দাঁড়ান। প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে এক সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।এদিকে প্রক্টরিয়াল বডির অপসারণ, শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগে সাবেক প্রক্টর আরজু মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ চার দফা দাবিতে আজ বেলা ১১টার দিকে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনকারী শিক্ষকেরা অমর একুশের পাদদেশ থেকে মৌন মিছিল করে। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন এবং ভবনের সামনে জুবায়ের হত্যার প্রতিবাদ, জড়িতদের শাস্তির দাবিতে লাশ চিত্র অঙ্কন করেন।এ ছাড়া এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে নতুন কলাভবনের সামনে থেকে বেলা ১২টার দিকে শোক র্যালি বের করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।