নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাই: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক প্রযুক্তিতে দক্ষ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আজ শুক্রবার সকাল ১০টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাঘবাড়ী মডেল উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করে গড়ে তোলা। শিক্ষা মানে জ্ঞান ও দক্ষতা এবং তা হবে জীবনসম্পৃক্ত। যা বাস্তবজীবনে কাজে লাগে না, তা অর্থহীন।চারখাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।