নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে: সুলতানা কামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার দায়িত্ব নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘জাতীয় সংগীত কেবল গাইলেই হবে না, অন্তর দিয়েও এর মর্মবাণী উপলব্ধি করতে হবে।’ তিনি আজ বৃহস্পতিবার ‘অনুক্ষণ’ নামে একটি সংগঠনের ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার’ বিষয়ে আয়োজিত দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় অনুক্ষণ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে এই সম্মেলনের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও টেলিভিশন উপস্থাপক আবদুন নূর তুষার।