নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগাতে হবে। দেশপ্রেম, সততা, সাহসিকতার সঙ্গে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে দেশে দারিদ্র্য থাকবে না। তখন কাউকে কোনো কিছুর দাবি নিয়ে কোনো মন্ত্রণালয়ে যেতে হবে না।আজ শনিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজারের একটি কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এ কথা বলেন।শিক্ষামন্ত্রী জানান, ‘কোনো অছাত্র ছাত্রলীগের কমিটিতে থাকতে পারবে না। ছাত্র নয়, শিক্ষাঙ্গনে অছাত্ররা নেতা হওয়ার জন্য মারামারি করে, বিশৃঙ্খলা ছড়ায়। আমি সেসব নেতাকে বলি, আপনারা যুবলীগের দায়িত্ব নেন, আওয়ামী লীগের দায়িত্ব নেন।’শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে বই থাকবে। সরকার দেশে পরিবর্তন আনতে চায়। কিছু লোকের উন্নয়ন নয়, সমগ্র দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। মহাজোট সরকারের লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত, উন্নত ও আধুনিক রাষ্ট্র।’