নতুন ফর্মুলায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার আর সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে হলে নতুন ফর্মুলায় করতে হবে। সে ক্ষেত্রে নতুন ফর্মুলা নিয়ে বিরোধী দলকেই সংসদে এসে প্রস্তাব উত্থাপন করতে হবে। মঙ্গলবার রাতে সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন বলে জানা গেছে। এ ধরনের কোনো প্রস্তাব জাতীয় পার্টিও উত্থাপন করতে পারে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। জবাবে দ্বিমত পোষণ করে এরশাদ বলেন, জাতীয় পার্টি সব সময় তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে। তাই তারা এ ধরনের প্রস্তাব আনবে না। বিশেষ প্রতিনিধি