নতুন বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক আরাধনার পর অবশেষে পাওয়া গেল বিগ বির নাতনি বেটি বির নাম! যে নাম নিয়ে এত আলোচনা-কৌতূহল, সেটি হলো—আরাধ্য বচ্চন। গতকাল ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হলো ঐশ্বরিয়া-অভিষেক তনয়ার নামটি। তবে এখনো বচ্চন পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হয়নি। সংবাদমাধ্যমগুলো আরও জানায়, অভিষেক বচ্চন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বেটি বির একটি নাম ঠিক করেছি আমরা। খুব শিগগির তা ঘোষণা করব।’ জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।